Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ধর্ষণের মামলায় পাঞ্জাবের ‘যেশু যেশু’ ধর্মগুরুর যাবজ্জীবন

২০১৮ সালের একটি ধর্ষণের মামলায় দিন তিনেক আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

ধর্ষণের মামলায় পাঞ্জাবের ‘যেশু যেশু’ ধর্মগুরুর যাবজ্জীবন
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: ২০১৮ সালের একটি ধর্ষণের মামলায় দিন তিনেক আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। মঙ্গলবার স্বঘোষিত খ্রিস্টান ধর্মগুরু বাজিন্দর সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিল পাঞ্জাবের মোহালির একটি আদালত। এদিন ‘যেশু যেশু ধর্মযাজকে’র সাজা ঘোষণা করলেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক বিক্রান্ত কুমার। এই মামলায় অন্য অভিযুক্তদের বেকসুর খালাস করে দিয়েছে আদালত।

Advertisement

হরিয়ানার যমুনানগরের বাসিন্দা বাজিন্দর ১৫ বছর আগে একটি খুনের মামলায় জেল খেটেছিলেন। ওই সময়ই খ্রিস্টান ধর্মগ্রহণ করেন। পরে জেল থেকে বেরিয়ে ধর্মপ্রচারক হিসেবে কাজ শুরু করেন। ২০১৬ সালে ‘চার্চ অব গ্লোরি অ্যান্ড উইসডম’ নামে একটি সংগঠন তৈরি করেন। তিনি ‘যেশু যেশু’ মন্ত্র উচ্চারণের মাধ্যমে জটিল রোগ, এমনকী ক্যান্সার আক্রান্ত রোগীকেও সারিয়ে তোলার দাবি করতেন। ইউটিউবে তাঁর ফলোয়ার সংখ্যা ৩০ লক্ষের বেশি। 
ছন্দপতন ঘটে ২০১৮ সালে। এক মহিলাকে বিদেশি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন বাজিন্দর। সেই ঘটনার ভিডিও তুলে নির্যাতিতাকে ৪২ বছরের এই স্বঘোষিত ধর্মগুরু ব্ল্যাকমেল করতেন। পরে জিরকপুর থানায় অভিযোগে দায়ের করেন ওই মহিলা। লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার হন বাজিন্দর। পরে অবশ্য জামিনও পেয়ে যান। তবে এই নতুন নয়, গত বছরের ২৮ ফেব্রুয়ারি যৌন হেনস্তার অভিযোগে বাজিন্দরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আর এক মহিলা। ঘটনার তদন্তে তিন সদস্যের সিট গঠন করে কাপুরথালার পুলিস। গত ৩ মার্চ ২০১৮ সালের ধর্ষণের মামলায় বাজিন্দরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তারপর থেকে জেলে রয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ