Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বচ্ছতা রক্ষায় ক্লার্কশিপ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ পিএসসির

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটে গিয়ে তাঁদের রোল নম্বর দিয়ে নিজেদের ওএমআর শিট দেখে নিতে পারবেন।

স্বচ্ছতা রক্ষায় ক্লার্কশিপ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ পিএসসির
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটে গিয়ে তাঁদের রোল নম্বর দিয়ে নিজেদের ওএমআর শিট দেখে নিতে পারবেন। ওএমআর শিটের ‘আনসার কি’ আগেই প্রকাশ করা হয়েছিল। এখন ওএমআর শিট দেখে প্রার্থীরা হিসেব করে নিতে পারবেন তাঁরা কত নম্বর পেয়েছেন। অতীতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ওএমআর শিটে অনিয়মের অভিযোগ ওঠায় এখন সরকারি নিয়োগ সংস্থাগুলি এই ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখতে সক্রিয় হয়েছে। ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষার ফলাফল গত অক্টোবর মাসে প্রকাশ করেছে পিএসসি। ৮৯ হাজারের কিছু বেশি পরীক্ষার্থীকে পার্ট টু পরীক্ষায় বসার যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ক্যাটিগোরিতে ‘কাট অব নম্বর’ কত ছিল, অর্থাৎ সর্বনিম্ন কত নম্বর পেলে একজন পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছেন, সেটাও একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল। এখন ওএমআর শিট প্রকাশ করে দেওয়ায় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না বলে মনে করা হচ্ছে। ক্লার্কশিপ পরীক্ষার দ্বিতীয় বা চূড়ান্ত লিখিত পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর কলকাতাসহ রাজ্যের ৩৬টি শহরে নেওয়া হবে। জানিয়েছে পিএসসি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ