Bartaman Logo
৯ জুন, ২০২৬

৫ এপ্রিল শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী

আগামী মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৫ এপ্রিল শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: আগামী মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সংসদে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমার দিশানায়েক। তিনি জানিয়েছেন, দেশে স্থিতাবস্থা ফিরেছে। সেকারণেই ৫ এপ্রিল শ্রীলঙ্কার আসছেন ভারতের প্রধানমন্ত্রী। গত সপ্তাহেই মোদির সফর নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ। তিনি জানিয়েছিলেন, গতবছর নয়াদিল্লিতে গিয়েছিলেন দিশানায়েক। সেইসময় দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। মোদির সফরে সেগুলি চূড়ান্ত হতে চলেছে। শ্রীলঙ্কার ত্রিনকোমালির সামপুরে ৫০ ও ৭০ মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে। গতমাসে এই নিয়ে সহমত হয়েছে দু’দেশ। যৌথভাবেই ওই প্রকল্পের কাজ হবে। এর আগে ওই জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির কথা ছিল ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ