Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ ২৪ পরগনায় প্রাথমিকে নিয়োগ: রাজ্যের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

বাকি সব জেলায় নিয়োগ সম্পন্ন হয়ে গেলেও আইনি জটিলতায় আটকে দক্ষিণ ২৪ পরগনা। এখানকার কিছু প্রাথমিক শিক্ষকের নিয়োগ আটকে রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় প্রাথমিকে নিয়োগ: রাজ্যের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাকি সব জেলায় নিয়োগ সম্পন্ন হয়ে গেলেও আইনি জটিলতায় আটকে দক্ষিণ ২৪ পরগনা। এখানকার কিছু প্রাথমিক শিক্ষকের নিয়োগ আটকে রয়েছে। তাই সবদিক বিবেচনা করে আবেদনকারীদের কি নিয়োগে রাজি রাজ্য? বুধবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক মামলার শুনানিতে জানতে চাইল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি অতুল এল চন্দুরকরের বেঞ্চ এ ব্যাপারে রাজ্য সরকার  এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের জবাব চেয়েছে। জানিয়ে দিয়েছে, আগামী ১৩ মে মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে রাজ্যকে জানাতে হবে অবস্থান। দক্ষিণ ২৪ পরগনার জন্য ১ হাজার ৫০৫ জনের প্যানেল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অথচ আগে জানানো হয়েছিল, জেলায় ১ হাজার ৮৩৬ জনের নিয়োগ হবে। তাই প্যানেল প্রকাশ হতেই জটিলতা তৈরি হয়। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা আসে সুপ্রিম কোর্টে। তারই শুনানি চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ