Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

‘বন্ধু’ মোদির সঙ্গে আলোচনা ইতিবাচক: ট্রাম্প

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ট্রাম্প।

‘বন্ধু’ মোদির সঙ্গে আলোচনা ইতিবাচক: ট্রাম্প
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ট্রাম্প। লাস ভেগাসে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার খুব ভালো আলোচনা হয়েছে। উনি আমার খুব ভালো বন্ধু। আমাদের আলোচনা ইতিবাচক’। প্রসঙ্গত, ফোনালাপে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের। জানা গিয়েছে, হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে জোর দিয়েছিলেন মোদি-ট্রাম্প দু’জনেই। মার্কিন কূটনীতিক সার্জিও গোর জানিয়েছেন, ৪০ মিনিট ধরে দুই রাষ্ট্রপ্রধান ফোনে কথা বলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ