Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিআইডি থেকে তদন্তভার পেল পুলিস

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক তছরুপের ঘটনায় সিআইডির তদন্তের ধরন নিয়ে বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এই মামলার তদন্তভার সিআইডির হাত থেকে কলকাতা পুলিসের চিটিং ও ফরজারি বিভাগকে তুলে দিয়েছেন।

সিআইডি থেকে তদন্তভার পেল পুলিস
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক তছরুপের ঘটনায় সিআইডির তদন্তের ধরন নিয়ে বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এই মামলার তদন্তভার সিআইডির হাত থেকে কলকাতা পুলিসের চিটিং ও ফরজারি বিভাগকে তুলে দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, অপরাধের গভীরতা যে জায়গায় আছে, ১৫ মাসের তদন্তে তার একটা স্পষ্ট ছবি দিতে পারেনি সিআইডি। বিচারপতির মতে, সিআইডি গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করেনি এবং পূর্ব বর্ধমান জেলা আদালতের সিজেএমের ভূমিকাও খুব সংশয়ের। এই অবস্থায় তদন্ত কলকাতা পুলিসের হাতে তুলে দিতে বাধ্য হল আদালত। বিচারপতি তাঁর নির্দেশে আরও জানিয়েছেন, অতিরিক্ত কমিশনার আফসার হোসেন এই ঘটনার তদন্ত করবেন। পরবর্তী শুনানি ৮ জুলাই। ওই অফিসারের হাতে যাবতীয় নথি দ্রুত তুলে দিতে হবে সিআইডিকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ