Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হিলিতে ৩ জন রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করল পুলিস

বাংলাদেশির পর এবার পুলিসের জালে ধরা পড়ল রোহিঙ্গা। আজ, বুধবার দক্ষিণ দিনাজপুরের হিলিতে তিনজন তরুণীকে গ্রেপ্তার করে পুলিস।

হিলিতে ৩ জন রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করল পুলিস
  • ২৮ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

সংবাদদাতা, হিলি: বাংলাদেশির পর এবার পুলিসের জালে ধরা পড়ল রোহিঙ্গা। আজ, বুধবার দক্ষিণ দিনাজপুরের হিলিতে তিনজন তরুণীকে গ্রেপ্তার করে পুলিস। তাঁরা বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের ডিটেনশন ক্যাম্পে থাকতেন বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, তারা হিলির বাজারে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়েই অকুস্থলে যায় পুলিস। তাঁদের প্রথমে আটক করে জিজ্ঞাবাবাদ করা হয়। জানা যায় তাঁরা রোহিঙ্গা। পুলিসের অনুমান, ওই তরুণীরা হিলিতেই কোথাও লুকিয়ে ছিলেন। তবে কী ভাবে এবং কবে তাঁরা ভারতে এসেছিলেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ওই এলাকায় আরও রোহিঙ্গা লুকিয়ে থাকতে পারেন বলেই পুলিসের অনুমান। বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে সীমান্তবর্তী এলাকা হিলিতে। পুলিস সূত্রে খবর, ধৃত ওই তিনজন তরুণীর বয়স যথাক্রমে ১৮, ২০ এবং ২১ বছর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ