Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথ মন্দিরে পুজো দিতে পুণ্যার্থীর ঢল

রামনবমীতে বালুরঘাটের আত্রেয়ী নদীতে স্নান করে রঘুনাথ মন্দিরে পুজো দেন হাজার হাজার ভক্ত। রঘুনাথ ঠাকুরকে ডাব উৎসর্গ করেন ভক্তরা

রঘুনাথ মন্দিরে পুজো দিতে পুণ্যার্থীর ঢল
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পতিরাম: রামনবমীতে বালুরঘাটের আত্রেয়ী নদীতে স্নান করে রঘুনাথ মন্দিরে পুজো দেন হাজার হাজার ভক্ত। রঘুনাথ ঠাকুরকে ডাব উৎসর্গ করেন ভক্তরা। শনিবার রাত থেকেই শুরু হচ্ছে বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী   রঘুনাথের পুজো। পুজো উপলক্ষ্যে এবারও রবিবার থেকে বসবে মেলা।  চলবে  চারদিন। শনিবার বিকেল থেকেই ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন মন্দিরে। শনিবার বালুরঘাট থানার পুলিস নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে। চারদিনই মেলা ও মন্দির চত্বরে কড়া নজরদারি চালাবে পুলিস। 

Advertisement

পুজো কমিটির সম্পাদক ভোলানাথ সিং বলেন, সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়,সেজন্য নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলার পর্যবেক্ষক কমিটির সদস্য বিপ্লব সূত্রধর ও তন্ময় বিশ্বাস বলেন, আজ সকাল থেকেই ভিনজেলা থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। এখানে ডাব  ভোগ হিসেবে দেওয়া হয়। রাতে পুজো হবে। ফলে রাত থেকেই ভক্তরা ঢুকবেন। স্নানের ঘাট থেকে মন্দির- সব জায়গায় কড়া নজরদারি রয়েছে। গঙ্গারামপুর থেকে শনিবারই মন্দিরে চলে এসেছেন আরতী সূত্রধর। বলেন, প্রতিবারই আসি। এবারও এলাম।
বালুরঘাট শহরে ঢোকার মুখে রয়েছে রঘুনাথ জিওর মন্দির। সেখানে প্রতিবছর রামনবমী তিথিতে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের পুজো দেওয়া হয়। দূর-দূরান্ত থেকে মানুষ মেলায় আসেন। পুজোয় অন্যতম ভোগ ডাব। প্রতিবছর বহু ডাবের দোকান বসে। 
স্থানীয়রা বলেন, আত্রেয়ীর তীরে রঘুনাথ মন্দিরের নাম অনুসারে এলাকার নাম হয়েছে রঘুনাথপুর। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করলে, তা পূরণ হয়। আগে এই মেলার নাম ছিল মান্দার মেলা। পরে মেলার নাম হয় রঘুনাথ মেলা। 
এদিকে, দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে রামনবমীর আয়োজন চলছে। বালুরঘাটে রবিবার রামনবমীর শোভাযাত্রা বের হবে। সেখানে পুলিসের কড়া নজরদারি থাকছে। এসপি চিন্ময় মিত্তাল বলেন, জেলাজুড়েই কড়া নজরদারি চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ