Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১১১ ফুটের সরস্বতী প্রতিমা বাটানগরে

১১১ ফুটের সরস্বতী প্রতিমা বাটানগরে
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ:  শনিবার সন্ধ্যায় মহেশতলার বাটানগর নিউল্যান্ড মাঠে উদ্বোধন হবে ১১১ ফুট উঁচু সরস্বতী প্রতিমার। মূর্তিটি প্রায় দশতলা বাড়ির সমান উঁচু বলে দাবি। উদ্বোধন অনুষ্ঠান জমকালো করতে সিরিয়াল জগতের ১৮ জন অভিনেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান উদ্যোক্তারা। অভিনেত্রীরা নিজেদের ছবি ও বক্তব্য দিয়ে ভিডিও করেছেন। সামাজিক মাধ্যমে তা দিয়ে প্রচার চলছে। অভিনেত্রীরা বলেন, বাটানগর পৃথিবীর সবথেকে উঁচু সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে। শনিবার সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠানে থাকব। প্রতিমা দর্শনে লক্ষ মানুষের জমায়েত হবে বলে আশা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ