Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

২৬ ফেব্রুয়ারি থেকে ১০দিনের জল্পেশ মেলা

৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবছরের জল্পেশ মেলা। লাখো ভক্ত সমাগমের জন্য থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণের চারপাশে থাকবে একাধিক ওয়াচ টাওয়ার। সবটা পরিকল্পনামাফিক করে নিতে রবিবার ময়নাগুড়ির জল্পেশ মেলার মাঠ এবং মন্দির চত্বর পরিদর্শনে আসেন প্রশাসনের আধিকারিকরা।

২৬ ফেব্রুয়ারি থেকে ১০দিনের জল্পেশ মেলা
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবছরের জল্পেশ মেলা। লাখো ভক্ত সমাগমের জন্য থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণের চারপাশে থাকবে একাধিক ওয়াচ টাওয়ার। সবটা পরিকল্পনামাফিক করে নিতে রবিবার ময়নাগুড়ির জল্পেশ মেলার মাঠ এবং মন্দির চত্বর পরিদর্শনে আসেন প্রশাসনের আধিকারিকরা। জলপাইগুড়ির ডিএসপি (ক্রাইম) শান্তিনাথ পাঁজা, ডিএসপি (ডিআইবি) নরেন্দ্র কালিকোটে, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ মাঠ পরিদর্শন করেন। মেলার মাঠের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন। দর্শনার্থীরা প্রবেশ এবং বের হওয়ার জন্য কোন দিকে ব্যবস্থা করা হবে তা এদিন সিদ্ধান্ত হয়। পার্কিং জোনগুলি দেখা হয়। ময়নাগুড়ির জল্পেশ মেলা কয়েক শতাধিক বছরের পুরানো। প্রতিবছর এই মেলায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ অসম, সিকিম থেকে প্রচুর ভক্ত আসেন। কয়েক’শ স্টল বসে। মেলায় নাগরদোলা থেকে শুরু করে চরকি চলে এসেছে। জোরকদমে চলছে মন্দির সাজানোর কাজ। এবছর মন্দির কমিটি শতাধিকের বেশি ভলান্টিয়ার রাখছে। সিসিক্যামেরায় চলবে নজরদারি। মন্দিরে প্রবেশের গেটে থাকবে মেটাল ডিটেকটর। একইভাবে সিসিক্যামেরায় নজরদারি চলবে মেলা প্রাঙ্গণে। সেখানে প্রশাসনিক বিভিন্ন দপ্তরের স্টল থাকবে। মেলা প্রাঙ্গণের মঞ্চে প্রতিদিন নানা অনুষ্ঠান চলবে। সরকারিভাবে ১০দিন এই মেলা থাকবে। মন্দির কমিটির সম্পাদক গিরেন্দ্রনাথ দেব বলেন, সরকারিভাবে ১০ দিন মেলা থাকলেও আমাদের মন্দির সংলগ্ন যে দোকানের স্টল রাখিপূর্ণিমা পর্যন্ত থাকবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ