Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

১৩ ফেব্রুয়ারি মোদি-ট্রাম্প সাক্ষাতের জল্পনা

১৩ ফেব্রুয়ারি মোদি-ট্রাম্প সাক্ষাতের জল্পনা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসার গত ২৭ জানুয়ারি প্রথমবার টেলিফোনে কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তার পরে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছিলেন, ‘তাঁর সঙ্গে দেখা করতে’ ফেব্রুয়ারিতে আমেরিকায় আসবেন মোদি। এবার  সামনে এল দু’জনের সাক্ষাতের সম্ভাব্য তারিখ। জানা গিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফ্রান্স হয়ে ওয়াশিংটনে পৌঁছবেন মোদি। পরের দিন ট্রাম্পের সঙ্গে তাঁর মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনা। জানা গিয়েছে, ‘বন্ধু’র সম্মানে সেদিন নৈশভোজের আয়োজন করতে পারেন ট্রাম্প।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ