Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পিজি ধর্ষণকাণ্ড: টিআই প্যারেডের প্রতিলিপি নেওয়ার আর্জি মঞ্জুর

পিজি হাসপাতালে নাবালিকা ধর্ষণ মামলায় ধৃত ‘দালাল’ অমিত মল্লিক। তার টিআই প্যারেডের আইনি নথির প্রতিলিপি চেয়ে আদালতে আর্জি জানাল সরকার পক্ষ।

পিজি ধর্ষণকাণ্ড:  টিআই প্যারেডের প্রতিলিপি নেওয়ার আর্জি মঞ্জুর
  • ১৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিজি হাসপাতালে নাবালিকা ধর্ষণ মামলায় ধৃত ‘দালাল’ অমিত মল্লিক। তার টিআই প্যারেডের আইনি নথির প্রতিলিপি চেয়ে আদালতে আর্জি জানাল সরকার পক্ষ। শনিবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায়ের এজলাসে ওই আর্জি জানান সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ। বিচারক আবেদন মঞ্জুর করেন। এদিন প্রেসিডেন্সি জেল থেকে ধৃতকে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২৭ নভেম্বর পর্যন্ত ফের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। ধৃতের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য তাঁর মক্কেলের জামিনের আর্জি জানান। সেই আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে ২৭ নভেম্বর। ওইদিন ফের অভিযুক্তকে জেল থেকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সরকার পক্ষ অভিযুক্তকে শনাক্ত করতে টিআই প্যারেডের আবেদন জানিয়েছিল। তাতে আদালত সিলমোহর দেওয়ার পরই জেলে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) উপস্থিতিতে ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন সেই নথির প্রতিলিপি চেয়েই আর্জি জানানো হয় আদালতে। ইতিমধ্যে একজন বিচারকের কাছে গোপন জবানবন্দিও পেশ করেছে ওই নাবালিকা। তার মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ