Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অভিনব ট্যাটুতে তাক লাগালেন পেত্রাতোস

ট্যাটুর আমি, ট্যাটুর তুমি, ট্যাটুতে যায় চেনা। মোহন বাগানেও ব্যাপক জনপ্রিয় উল্কি সংস্কৃতি। ম্যাকলারেন, কামিংস, আলবার্তোদের শরীরে রকমারি রেখার আঁকিবুকি।

অভিনব ট্যাটুতে তাক লাগালেন পেত্রাতোস
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাটুর আমি, ট্যাটুর তুমি, ট্যাটুতে যায় চেনা। মোহন বাগানেও ব্যাপক জনপ্রিয় উল্কি সংস্কৃতি। ম্যাকলারেন, কামিংস, আলবার্তোদের শরীরে রকমারি রেখার আঁকিবুকি। কয়েকদিন আগেই শিল্ড জয়ের লোগো খোদাই করে তাক লাগিয়েছিলেন জেসন কামিংস। স্বদেশি পেত্রাতোস এককাঠি সরেস। কম যান না তিনিও। অভিনব ট্যাটুতে তাক লাগালেন অজি ফুটবলার। ওড়িশা ম্যাচে গোলের টাইমিং শোভা পাচ্ছে পেত্রাতোসের শরীরে। সঙ্গে লেখা ‘আরামসে।’ মোহন বাগান ড্রেসিং-রুমে আরামসের আমদানি করেন কামিংস। ইতিমধ্যেই তা প্রবল জনপ্রিয়। এবার পেত্রাতোসের কল্যানে ট্যাটুতেও তা জায়গা করে নিল। যুবভারতীতে সের্গিও লোবেরার ওড়িশাকে বশ মানিয়ে খেতাব জেতে পালতোলা নৌকো। সুপার-সাব দিমিই ম্যাচের নায়ক। ৯২ মিনিট ৪৯ সেকেন্ডের লক্ষ্যভেদে লক্ষ মানুষের স্বপ্নপূরণ। অথচ চলতি মরশুমে মোটেও ছন্দে ছিলেন না অজি তারকা। কিন্তু বড় মঞ্চে জ্বলে উঠতে জানেন তিনি। ডুরান্ড কাপ ফাইনালে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জাল কাঁপিয়েছিলেন। শিরোপা জয়ের ম্যাচেও একই ছবি। দিমির বাঁ পায়ের ফিনিশ। তাতেই প্রতিপক্ষ ভ্যানিশ। ম্যাজিক মুহূর্তের সেই ট্যাটু সোশ্যাল সাইটে  ভাইরাল। সঙ্গে ক্রমশ জোরালো হচ্ছে দাবি। জেতাতে হবে আইএসএল ট্রফি। তারপর অন্য পায়েও খোদাই হোক সেই গোলের টাইমিং। 

Advertisement

আইএসএলের ইতিহাসে একমাত্র দল হিসেবে ‘ডাবল’ জিতছে মুম্বই সিটি। গত মরশুমে মোহন বাগানের হাতের মুঠোয় সুযোগ এসেও ফস্কে যায়। সেই ভুল আর করতে চান না কামিংসরা। নক-আউটে ফোকাস ধরে রাখাই মূল লক্ষ্য। যুবভারতীতে জোরকদমে প্রস্তুতিতে ব্যস্ত হোসে মোলিনার দল। সেমি-ফাইনালের আগে নিজের দলকে নিয়েই ভাবছেন স্প্যানিশ কোচ। মনবীর, সাহালরা ম্যাচ ফিট হয়ে গেলে সোনায় সোহাগা।

Advertisement
সম্পর্কিত সংবাদ