Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

অবসরপ্রাপ্ত বিচারকের বিরুদ্ধে এফআইআর বাতিলের আবেদন খারিজ

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছিল অবসরপ্রাপ্ত বিচারকের বিরুদ্ধে। সেই মামলায় চলতি বছরের ১৫ এপ্রিল অভিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারকের বিরুদ্ধে এফআইআর দায়ের ও প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট।

অবসরপ্রাপ্ত বিচারকের বিরুদ্ধে এফআইআর বাতিলের আবেদন খারিজ
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছিল অবসরপ্রাপ্ত বিচারকের বিরুদ্ধে। সেই মামলায় চলতি বছরের ১৫ এপ্রিল অভিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারকের বিরুদ্ধে এফআইআর দায়ের ও প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। সম্প্রতি সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। কিন্তু রেহাই মিলল না। বুধবার তাঁর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল শীর্ষ আদালত। এদিন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও মনমোহনের বেঞ্চ জানায়, অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। মেয়েটি গুরুতর অভিযোগ এনেছে। তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক। আর তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ অত্যম্ত উদ্বেগজনক। তাই এই মামলা বা এফআইআরের নির্দেশ বাতিলের কোনও প্রশ্নই ওঠে না।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ জানুয়ারি মহারাষ্ট্রের ভান্ডারায় অবসরপ্রাপ্ত বিচারকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তাঁর মেয়ে। অভিযোগ, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ