Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ

পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের  বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ডাম্পিং গ্রাউন্ড থেকে রোজ বেরচ্ছে কালো, বিষাক্ত ধোঁয়া। অস্বস্তিকর এই পরিবেশে গাড়িচালক থেকে পথচারীদের তীব্র সমস্যায় পড়তে হচ্ছে। ধোঁয়ার জেরে এলাকার বাসিন্দারাও অসুবিধায় পড়ছেন। যদিও হুঁশ নেই প্রশাসনের। এমনই চিত্র বারুইপুর শহর ঘেঁষা রানাবেলিয়াঘাটায় বারুইপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে। এই নিজে জিজ্ঞাসা করায় বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বললেন, বিষয়টি দেখা হবে। কুলপি রোডের ঠিক পাশেই পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ড। ১৭টি ওয়ার্ডের আবর্জনা এখানে ফেলা হয়। জঞ্জালের স্তূপ ডাই হয়ে গিয়েছে। ধপধপি ১ নম্বর পঞ্চায়েত ও পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের আওতায় ডাম্পিং গ্রাউন্ডটি। রোজ বেলা গড়াতেই সেখানকার আবর্জনায় কে বা কারা আগুন দিয়ে দেয় বলে অভিযোগ। ফলে কালো বিষাক্ত ধোঁয়ায় হাঁসফাস অবস্থা হয় মানুষের। ওই জায়গার পাশ দিয়ে যাওয়ার সময়ে এমন ধোঁয়ায় দিক ঠিক করতে অসুবিধায় পড়তে হয় গাড়িচালকদের। অনেকেই বলেন, ধোঁয়ায় চোখ-মুখ জ্বালা করে। ফলে গাড়ি চালাতেও সমস্যা হয়। এর কিছু দুরেই রানাবেলিয়াঘাটা হাই স্কুল। সেখানে ক্লাস করতে অসুবিধা হয় বলে অভিযোগ শিক্ষকদের। তাঁরা বলেন, ঠিক দুপুরেই এই অবস্থা হয়। ছাত্রছাত্রীদের শরীর খারাপ হয়ে যাচ্ছে এই ধোঁয়ায়। পরিবেশও দূষিত হচ্ছে। এলাকার বাসিন্দারা বলেন, পুরসভার কোনও নজরদারি নেই। বারংবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি। ধোঁয়ার জেরে বাড়ির বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। অবিলম্বে প্রশাসনের এই ব্যাপারটি দেখা উচিত।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ