Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাডকো মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, আহত দুই

বেপরোয়া গাড়ি পিষে দিল পথচারীকে। গুরুতর আহত হলেন আরও দু’জন। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানিকতলা থানা এলাকার হাডকো মোড়ে।

হাডকো মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, আহত দুই
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেপরোয়া গাড়ি পিষে দিল পথচারীকে। গুরুতর আহত হলেন আরও দু’জন। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি  ঘটে মানিকতলা থানা এলাকার হাডকো মোড়ে। মৃতের নাম মহম্মদ মইদুল ইসলাম (২২)। জামালউদ্দিন মোলা (৩২) ও সৌমিত্র সরকার (৬৪) আহত হয়েছেন। তাঁরা দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িটিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালককে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কাঁকুড়গাছির দিক থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে উল্টোডাঙার দিকে আসছিল। স্থানীয়দের দাবি, ওই গাড়ির গতি দেখে তাঁরা সকলেই আঁতকে উঠেছিলেন। হাডকোর মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে। এরপর দু’টি বাইকে ধাক্কা মেরে ফুটপাতে উঠে পড়ে। তাতে আহত হন আরও দু’জন। ফুটপা.ফেুটবাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রীও কমবেশি আহত হন। ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আসে মানিকতলা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটকে রাখেন। হাসপাতালে গিয়ে পুলিশ জানতে পারে, পথচারী মইদুল ইসলামের মৃত্যু হয়েছে। হাড়োয়ার বাসিন্দা ওই যুবক কোনো কাজে কলকাতায় এসেছিলেন। অন্য দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের ভরতি করতে হয়েছে। তাঁরা মানিকতলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে একটি পরিবার ছিল। যার মধ্যে ছিল একজন শিশু। পুলিশকে ওই শিশুটি জানায়, বাবাকে এত জোরে গাড়ি চালাতে বারণ করেছিলাম। তিনজনকেই পুলিশ থানায় নিয়ে যায়। তদন্তে জানা গিয়েছে, চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরেই ধাক্কা মেরেছেন। তারপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ