Bartaman Logo
৯ জুন, ২০২৬

অত্যাধুনিক ড্রোনের সাহায্যে অস্ত্র ও মাদক পাঠাচ্ছে পাক পাচারকারীরা

পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিয়েছিল অপারেশন সিন্দুর। সীমান্ত পারে ভারতীয় সেনার হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল একের পর এক জঙ্গি ঘাঁটি।

অত্যাধুনিক ড্রোনের সাহায্যে অস্ত্র ও মাদক পাঠাচ্ছে পাক পাচারকারীরা
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমৃতসর: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিয়েছিল অপারেশন সিন্দুর। সীমান্ত পারে ভারতীয় সেনার হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল একের পর এক জঙ্গি ঘাঁটি। বিপর্যস্ত হয়ে পড়ে জঙ্গিরা। ধাক্কা খেয়েছিল অস্ত্র ও মাদক পাচার।  কিন্তু, সময়ের সঙ্গে ফের তা মাথাচাড়া দিতে শুরু করেছে। বিষয়টি জানার পরই উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ড্রোনের মাধ্যমে ভারতে মাদক, অস্ত্রসস্ত্র পাঠাচ্ছে পাকিস্তানি পাচারকারীরা। সীমান্তে ভারতীয় সেনা-জওয়ানদের তৎপরতায় প্রায়শই তা ব্যর্থ হতো। অপারেশন সিন্দুরের পর তা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ওই পাচার ফের শুরু হয়েছে। আগে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এক কিলোমিটার এলাকার মধ্যে মাদক ও অস্ত্রসস্ত্র ফেলা হত। এখন ভারতীয় ভূখণ্ডের দুই থেকে আড়াই কিলোমিটার ভিতরে ঢুকে পড়ছে শক্তিশালী ড্রোন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ