Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬

কাশ্মীর সীমান্তে ধৃত পাকিস্তানি অনুপ্রবেশকারী

সংঘাতের আবহে ভারতে অনুপ্রবেশ পাকিস্তানি নাগরিকের। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ওই পাক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ।

কাশ্মীর সীমান্তে ধৃত পাকিস্তানি অনুপ্রবেশকারী
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: সংঘাতের আবহে ভারতে অনুপ্রবেশ পাকিস্তানি নাগরিকের। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ওই পাক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ। গত ২২ এপ্রিল বৈসরণে জঙ্গিহানার পর সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করেছে সেনা ও বিএসএফ। এরইমধ্যে গত তিনদিনে পাক রেঞ্জার সহ তিন পাক নাগরিককে গ্রেপ্তার করল সীমান্তরক্ষী বাহিনী। গত ৩ মে পাঞ্জাবের গুরুদাসপুর সীমান্ত থেকে এক পাকিস্তানিকে গ্রেপ্তার করেছিল বিএসএফ। ধৃতের নাম হুসেন। ওইদিনই রাজস্থান সীমান্ত থেকে এক পাক রেঞ্জারকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ। গত ২৩ এপ্রিল পাঞ্জাব সীমান্ত থেকে হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে তুলে নিয়ে গিয়েছিল পাক রেঞ্জার্স। তাঁকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ভারত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ