Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মেয়াদোত্তীর্ণ ত্রাণ সামগ্রী শ্রীলঙ্কাকে! কাঠগড়ায় পাকিস্তান

ঘূর্ণিঝড় দিতওয়ার দাপটে বিধ্বস্ত দ্বীপরাষ্ট্র  শ্রীলঙ্কা। প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন চারশোর বেশি মানুষ। এই বিপদে পাশে দাঁড়াতে গিয়ে সমালোচনার মুখোমুখি পাকিস্তান।

মেয়াদোত্তীর্ণ ত্রাণ সামগ্রী শ্রীলঙ্কাকে! কাঠগড়ায় পাকিস্তান
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

কলম্বো: ঘূর্ণিঝড় দিতওয়ার দাপটে বিধ্বস্ত দ্বীপরাষ্ট্র  শ্রীলঙ্কা। প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন চারশোর বেশি মানুষ। এই বিপদে পাশে দাঁড়াতে গিয়ে সমালোচনার মুখোমুখি পাকিস্তান। ১ বছর আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া ত্রাণসামগ্রী দ্বীপরাষ্ট্রে পাঠিয়েছে ইসলামাবাদ। এমনই দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পাঠানো ত্রাণ সামগ্রীর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল শ্রীলঙ্কার পাক দূতাবাস। সেখানেই দেখা গিয়েছে, একাধিক প্যাকেটে মেয়াদ লেখা রয়েছে ২০২৪ সালের অক্টোবর। আর এই ছবি ঘিরেই সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement

অন্যদিকে, এই বিপর্যয়ে ভারতের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়েকে। মঙ্গলবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর দ্রুত উদ্ধারকাজে মুখ্য ভূমিকা নিয়েছে ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ