Bartaman Logo
১০ জুন, ২০২৬

অক্সিজেন সরবরাহ বন্ধ, জলন্ধরের হাসপাতালে মৃত ৩

আচমকা অক্সিজেন সরবরাহ বন্ধ। তার জেরে আইসিইউতে মৃত্যু হল  তিন রোগীর। রবিবার পাঞ্জাবের জলন্ধরের এক সরকারি হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার।

অক্সিজেন সরবরাহ বন্ধ, জলন্ধরের হাসপাতালে মৃত ৩
  • ২৯ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

জলন্ধর: আচমকা অক্সিজেন সরবরাহ বন্ধ। তার জেরে আইসিইউতে মৃত্যু হল  তিন রোগীর। রবিবার পাঞ্জাবের জলন্ধরের এক সরকারি হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। 

Advertisement

রবিবার রাত আটটা নাগাদ জলন্ধরের সিভিল হাসপাতালের ট্রমা কেয়ারে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপরই পরপর তিনজন রোগীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা। খবর সামনে আসার পর ওই হাসপাতলে যান স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং। তিনি বলেন, ‘রোগীরা আগে থেকেই সঙ্কটজনক অবস্থায় ছিলেন। অক্সিজেন সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তবে তা সঙ্গে সঙ্গে আবার চালু করা হয়।  হয়তো এক থেকে দু’মিনিটের জন্য অক্সিজেন বন্ধ হয়। তবে তিনজনের মৃত্যু হয়েছে ১০-১৫ মিনিটের ব্যবধানে।’ তিনি জানিয়েছেন, চণ্ডীগড়ের চিকিৎসকদের একটি দল এই ঘটনার তদন্ত করবে। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ডেপুটি কমিশনার ড: হিমাংশু আগরওয়াল জানিয়েছেন, কারও গাফিলতির কারণে এই ঘটনা ঘটলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ