নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের এসআই এবং সার্জেন্ট মিলিয়ে ছ’জন অফিসারকে সোমবার ইনসপেক্টর পদে প্রোমোশন দিল লালবাজার। পাশাপশি ৪৫ জন এএসআই (নন আর্মড)-কে এবং আর্মড শাখার ৫ জন এএসআইকে এদিন এসআই পদে প্রোমোশন দেওয়া হয়। ২০০৯ ব্যাচের এসআই অমৃত মুখোপাধ্যায়, তন্ময় হাজরা, কাজল ঘোষ, নীলাদ্রিশেখর দুবে, বিল্টু মণ্ডলকে এদিন ইনসপেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়েছে। পাশাপাশি, পুলিস কমিশনার মনোজ ভার্মার পিএস সার্জেন্ট অমিতাভ চক্রবর্তীকে ইনসপেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়েছে।



