Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

অপারেশন সাফিয়া: কাঠুয়ায় এবার অস্ত্রের ডেরার হদিশ, জারি তল্লাশি

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় চার পুলিসকর্মীর। গুলির লড়াইয়ে দুই জঙ্গিকেও খতম করা হয়।

অপারেশন সাফিয়া: কাঠুয়ায় এবার অস্ত্রের ডেরার হদিশ, জারি তল্লাশি
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় চার পুলিসকর্মীর। গুলির লড়াইয়ে দুই জঙ্গিকেও খতম করা হয়। তারপর থেকেই তৎপর নিরাপত্তা বাহিনী। শনিবার কাঠুয়ার প্রত্যন্ত জঙ্গল এলাকায় চলল তল্লাশি অভিযান। এদিন যৌথ অভিযানে নামে জম্মু-কাশ্মীর পুলিস, সেনা, এনএসজি, বিএসফ ও সিআরপিএফ। নাম দেওয়া হয়েছে অপারেশন সাফিয়া। ইতিমধ্যেই জঙ্গিদের খতম করার পাশাপাশি অস্ত্রের ডেরারও সন্ধান পেয়েছে তারা।

Advertisement

রবিবার সন্ধ্যায় কাঠুয়ার সীমান্ত লাগোয়া গ্রাম সানিয়ালের কাছে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয় যায়। তারপর থেকেই গভীর জঙ্গলে জঙ্গিদের সন্ধানে শুরু হয় তল্লাশি অভিযান। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পরের দিকে সেই অভিযানে নেতৃত্ব দেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত। বৃহস্পতিবার দুই জঙ্গিকে খতম করা হয়। সূত্রে খবর, পাকিস্তানের এই দুই বাসিন্দার সঙ্গে জয়েশ-ই-মহম্মদের যোগ রয়েছে। নিরাপত্তা বাহিনীর অনুমান, জঙ্গলের মধ্যে আরও জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই কারণেই এই তল্লাশি অভিযান।

Advertisement
সম্পর্কিত সংবাদ