Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

৫ ও ৬ মার্চ গন্ডার গণনা, প্রস্তুতি শুরু বনদপ্তরের

আগামী বুধ ও বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জলদাপাড়া জতীয় উদ্যান এবং জলপাইগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান ও চাপরামারি অভয়ারণ্যে গন্ডার গণনা হবে। তারজন্য রবিবার গোরুমারার ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে বনকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়

৫ ও ৬ মার্চ গন্ডার গণনা, প্রস্তুতি শুরু বনদপ্তরের
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার ও নাগরাকাটা: আগামী বুধ ও বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জলদাপাড়া জতীয় উদ্যান এবং জলপাইগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান ও চাপরামারি অভয়ারণ্যে গন্ডার গণনা হবে। তারজন্য রবিবার গোরুমারার ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে বনকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। অন্যদিকে আজ, সোমবার থেকে জলদাপাড়ায় প্রশিক্ষণ দেবে বনদপ্তর। প্রশিক্ষণ চলবে কাল, মঙ্গলবার পর্যন্ত। মাদারিহাটে বনদপ্তরের প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ হবে। 
Advertisement
উল্লেখ্য, ২০২১ সালে শেষ গন্ডার গণনায় জলদাপাড়ায় ২৯৮টি গন্ডারের হদিশ মিলেছিল। অন্যদিকে, গোরুমারায় ৫৫টি গন্ডার ছিল। এবার সরাসরি দেখার ভিত্তিতে গন্ডার গণনা হবে বলে জানিয়েছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান। হেঁটে ও কুনকি হাতির পিঠে চড়ে গণনা হবে। গণনার জন্য বুধ ও বৃহস্পতিবার জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বনদপ্তর। জলপাইগুড়ি বনবিভাগের ডায়না, নাথুয়া ও রামশাই এলাকায় গন্ডার বিচরণ করে। গোরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতীম সেন বলেন, এর আগে গন্ডার গণনায় গোরুমারায় গন্ডার ছিল ৫৫টি। এবার আশা করছি, সংখ্যাটি বৃদ্ধি পাবে। গণনার দু’দিন জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকছে। হবে না সাফারিও।  
Advertisement
সম্পর্কিত সংবাদ