Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার তালিকা থেকে বাদ অসংখ্য নাম, হাসনাবাদ ও গাইঘাটায় বিক্ষোভ চরমে

বসিরহাটের হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ২৫২ ও ২৫৩ নম্বর বুথে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ গিয়েছে।

ভোটার তালিকা থেকে বাদ অসংখ্য নাম, হাসনাবাদ ও গাইঘাটায় বিক্ষোভ চরমে
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: বসিরহাটের হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ২৫২ ও ২৫৩ নম্বর বুথে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ গিয়েছে। শনিবার এর প্রতিবাদে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ২৫২ নম্বর বুথে ভোটার সংখ্যা ১ হাজার ২৪৭। এর মধ্যে ৪৩৮ জনের নাম ছিল ‘অ্যাডজুডিকেশন’ পর্যায়। তারপর ৩৬২ জনের নামই তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। ২৫৩ নম্বর বুথে ৭২৪ ভোটার ছিল। তার মধ্যে ৩৫৫ জনের নাম ছিল অ্যাডজুডিকেশন তালিকায়। তার মধ্যে ২৮৭ জনের নাম বাদ পড়েছে তালিকা থেকে। এই দুই বুথ এলাকার মানুষ ক্ষুব্ধ আতঙ্কিত। তাঁরা বিক্ষোভ দেখান হাসনাবাদের বাদামতলায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। প্রত্যেকের দাবি, ‘সবাই যোগ্য ভোটার। কিন্তু পরিকল্পনা করে নাম বাদ দেওয়া হয়েছে।’

Advertisement

অন্যদিকে গাইঘাটা বিধানসভার বেড়গুম ২ নম্বর পঞ্চায়েতের ১৭৮ নম্বর বুথের ২০৬ জনের নাম বাদ গিয়েছে। বাদ যাওয়া মানুষরা ‘বেনাগরিক’ হওয়ার আতঙ্কের মধ্যে পড়েছেন। এই পঞ্চায়েতের ১৭৮ নম্বর বুথের ২০৬ ভোটারের নাম বাদ গিয়েছে। এই এলাকাটি ‘বিজেপির গড়’ বলে পরিচিত। সেখানেই বহু হিন্দু ভোটারের নাম বাদ যাওয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও কমিশনকে দায়ী করেছেন বাদ যাওয়া ভোটাররা। জানা গিয়েছে, ওই বুথে ভোটার ছিল ১ হাজার ৩৭০। হিয়ারিং শেষে ভোটার সংখ্যা হয় ১ হাজার ৫৫। চূড়ান্ত তালিকা থেকে আগেই বাদ গিয়েছিল চারজনের নাম। বিচারাধীন ছিলেন এই পার্টের ২০২ ভোটার। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা থেকে বিচারাধীন ২০২ জনের নামই বাদ দেওয়া হয়েছে। টোটন দাস নামে এক বাদ যাওয়া ভোটার বলেন, ‘আমার পরিবারের দুই বোনের নাম বিচারাধীন ছিল। তাঁদের নাম বাদ গিয়েছে। আমরা ২০ বছর ধরে এখানে ভোট দিচ্ছি। পাসপোর্ট থেকে জাতিগত শংসাপত্র সহ সব নথি রয়েছে। এর জন্য বিজেপি ও কমিশনই দায়ী।’ এ প্রসঙ্গে বিএলও নারায়ণকুমার সর্দার বলেন, ‘সবাই বৈধ নথি জমা দিয়েছিলেন। কিন্তু তাঁদের নাম বাদ গিয়েছে। অথচ যাদের নথির অভাবে বাদ যাওয়ার কথা ছিল তাঁদের নাম তালিকায় রয়েছে। এই ঘটনায় আমিও হতবাক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ