Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আপাতত ঝড়বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গে বাড়বে গরম

আপাতত ঝড়বৃষ্টি  নয়, দক্ষিণবঙ্গে বাড়বে গরম
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেঘলা আকাশ ও হাল্কা বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছিল। রবিবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম ছিল। আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশে মেঘ না-থাকায় চড়া রোদ উঠবে। এর জেরে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছিল। কলকাতা ও সংলগ্ন এলাকায় সন্ধ্যা পর্যন্ত কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়নি। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা (২৯.৪ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা (২০.৬ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম ছিল। শনিবারের তুলনায় শহরে সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য ৪ ডিগ্রি বেড়েছে এদিন। রবিবার দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কম ছিল। জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ২৯ থেকে ৩০ ডিগ্রির আশপাশে ছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ