Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আন্দোলনকারী ৩ চিকিৎসককে বদলির নির্দেশে স্থগিতাদেশ নয়

আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত তিন চিকিৎসককে বদলি সংক্রান্ত রাজ্যের জারি করা নির্দেশিকায় স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট।

আন্দোলনকারী ৩ চিকিৎসককে বদলির নির্দেশে স্থগিতাদেশ নয়
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত তিন চিকিৎসককে বদলি সংক্রান্ত রাজ্যের জারি করা নির্দেশিকায় স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ এনে, বুধবারের শুনানিতে, বদলিতে স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন তিন চিকিৎসক—অনিকেত মাহাত, দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়া। যদিও সেই আর্জি গ্রাহ্য হয়নি। বদলির বিজ্ঞপ্তি ও নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আদালতে পেশ করতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি ৩ জুলাই। এদিন রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনবছরের বন্ডে এই চিকিৎসকদের সিনিয়র রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। এটি সিভিল সার্ভিসের অন্তর্ভুক্ত এবং সিভিল পোস্টে বদলি কোনও বেআইনি বিষয় নয়। অন্যদিকে, অনিকেত মাহাতর পক্ষে আইনজীবী প্রতীক ধর জানান, ‘নিয়োগ’ শব্দটির অর্থ নিয়ে এখানে আপত্তি রয়েছে। পরিষেবা দেওয়া আর নিয়োগ হওয়া, এই দুটি বিষয় আলাদা। 

Advertisement

বিচারপতি বিশ্বজিৎ বসু অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানতে চান, স্থায়ী শূন্যপদের বিজ্ঞপ্তি কোথায়? তার প্রেক্ষিতে এজি নথি পেশ করেন। তিনি আরও জানান, সরকারের তরফে চিকিৎসকদের গ্রামীণ এলাকায় পরিষেবা দেওয়ার জন্য কম্পালসরি সার্ভিসের নোটিস জারি করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ