Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

যতই করো হামলা আবার জিতবে বাংলা, আমাদের সিট আরও বাড়বে: মমতা

রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষনার পরই গতকাল অর্থাৎ রবিবার মধ্যরাতে বড় সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও সরিয়ে দেওয়া হয়।

যতই করো হামলা আবার জিতবে বাংলা, আমাদের সিট আরও বাড়বে: মমতা
  • ১৬ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষনার পরই গতকাল অর্থাৎ রবিবার মধ্যরাতে বড় সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও সরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর আজ, সোমবার রাজপথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে চলা গ্যাস সিলিন্ডারের সঙ্কট এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করেন তিনি। এদিন দুপুরে এই মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। সামনে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পিছনে ছিলেন তৃণমূলের মহিলা ব্রিগেড। মাথায় গ্যাস সিলিন্ডারের প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় অনেককে। 

Advertisement

এরপর ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে পৌঁছে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, গ্যাসের সার্ভার বন্ধ রেখে কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে। পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে একহাত নেন তিনি। জানান, প্রথমে আধার, তারপর নোটবন্দি, এসআইআর আর এখন গ্যাসের লাইনের জন্যও মানুষকে দাঁড়তে হচ্ছে। মানুষকে আর কত লাইন দেবে? মানুষকে লাইনে দাঁড় করাতে করাতে এখন বিজেপিই বেলাইন হয়ে যাবে। জানান, সাধারণ মানুষ এবং গ্রামাঞ্চলের মানুষের কথা মাথায় রেখে কেরোসিনের কোটা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। বিজেপিকে নিশানা করে বলেন, আমি বাজে কথা বলি না। যতই করো হামলা আবার জিতবে বাংলা। বিজেপি বাংলায় এলে মাছ-মাংস খেতে দেবে না। বাজার বন্ধ করে দেবে, বুলডোজার চালাবে। বিহারে ভোটের আগে ছিল নীতীশ কুমার আর ভোটের পর হয়েছে ফিনিশ কুমার। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা পরে দিল্লিটা বুঝে নেব। মনে রাখবেন আমরা কেউ দুর্বল নই। এবার আমাদের সিট আরও বাড়বে। তৃণমূল কংগ্রেস জিতবে, বাংলা জিতবে। বিজেপি রসাতলে যাবে। 

গতকাল মাঝরাতে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব বদলের ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেন মমতা। কমিশনকে ছুপারুস্তম বলে কটাক্ষ করেন। কমিশনকে মহিলা বিরোধী বলেন তিনি। বলেন, আসলে বিজেপি বেছে বেছে দেখছে ওদের হয়ে কারা কাজ করবে। তবে যাকেই পাঠান তাঁরাই আমাদের হয়ে কাজ করবেন। শশী পাঁজার বাড়িতে হামলা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। তবে হামলার বদলে হামলা আমরা করব না। শেষে মঞ্চ থেকে মমতা বলেন, বিজেপিকে বয়কট করুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ