Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৬ নম্বর জাতীয় সড়ক থেকে  অজ্ঞাতপরিচয়ের মৃতদেহ উদ্ধার

১৬ নম্বর জাতীয় সড়ক থেকে  অজ্ঞাতপরিচয়ের মৃতদেহ উদ্ধার
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: সাতসকালেই ১৬ নম্বর জাতীয় সড়কের মাঝে থাকা ডিভাইডার থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার মনসাতলায়। উলুবেড়িয়া থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। মঙ্গলবার সকালে উলুবেড়িয়ার মনসাতলায় জাতীয় সড়কের ডিভাইডারের মাঝে কাপড়ে মুখ ঢাকা অবস্থায় মাঝ পঞ্চাশের এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, সিসিক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী জাতীয় সড়কের ডিভাইডারের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় এই ব্যক্তির মৃত্যু হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ