Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যু, চাঞ্চল্য বোলপুরে

চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর ঘটনা ঘটল বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। এই অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সরব হয়ে দফায় দফায় বিক্ষোভ হয় হাসপাতাল চত্বরে।

চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যু, চাঞ্চল্য বোলপুরে
  • ৩১ মে, ২০২৫ ২১:০৫
Prefer us on Google

সংবাদদাতা বোলপুর: চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর ঘটনা ঘটল বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। এই অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সরব হয়ে দফায় দফায় বিক্ষোভ হয় হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বোলপুর- শ্রীনিকেতন ব্লকের ইক্ষুধারা গ্রামের পিঙ্কি রায় আজ, শনিবার ভোরে বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়। আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখে পিঙ্কি দেবীর স্বামীকে কর্তব্যরত চিকিৎসক সিজার করার পরামর্শ দেন।

Advertisement

তাতে পিঙ্কি দেবীর স্বামী জয়ন্ত সহ রোগীর পরিবার রাজিও হয়। কিন্তু সেই চিকিৎসকের ‘সিফ্ট চেঞ্জ’ হওয়ার পর অন্য একজন আসেন। রোগীর পরিবারের অভিযোগ, তিনি ঘণ্টার পর ঘণ্টা পিঙ্কির ডেলিভারি না করে ফেলে রাখেন। এরপর রোগীর পরিবারের কথায় কান না দিয়ে ‘নরমাল’ ডেলিভারি করার সিদ্ধান্ত নেন। আর তাতেই বিপত্তি ঘটে। মৃত্যু হয় সদ্যোজাতর। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। এমনকী, সদ্যোজাতের মৃত্যুর পাশাপাশি প্রসূতির অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ পিঙ্কির স্বামী জয়ন্ত রায় বলেন, চিকিৎসকের গাফিলতির কারণে আমার বাচ্চা মারা গেল। ‌ এই ধরনের ঘটনা প্রায় ঘটছে বলে হাসপাতালে এসে জানতে পারছি। চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই বিষয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানাব।

Advertisement
সম্পর্কিত সংবাদ