Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

স্ট্রিট ক্রিকেটে মজলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সোন

শহরে পর্যাপ্ত মাঠের অভাবে পাড়ায় পাড়ায় গলির মধ্যেই ক্রিকেট খেলার প্রবণতা রয়েছে আমাদের দেশে। কোনও একটি কম ব্যবহৃত রাস্তাকে বেছে নেওয়া হয় ক্রিকেট খেলার জন্য।

স্ট্রিট ক্রিকেটে মজলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সোন
  • ২০ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ২০ মার্চ: শহরে পর্যাপ্ত মাঠের অভাবে পাড়ায় পাড়ায় গলির মধ্যেই ক্রিকেট খেলার প্রবণতা রয়েছে আমাদের দেশে। কোনও একটি কম ব্যবহৃত রাস্তাকে বেছে নেওয়া হয় ক্রিকেট খেলার জন্য। যাতে কারোর অসুবিধা না হয়। তাকে কোথাও বলে গল্লি ক্রিকেট আবার কোথাও বলে স্ট্রিট ক্রিকেট। এমনই স্ট্রিট ক্রিকেট খেলে তাক লাগিয়ে দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সোন। নয়াদিল্লিতে একটি রাস্তায় ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রস টেলর ও আজাজ প্যাটেলের সঙ্গে জমিয়ে ক্রিকেট খেললেন লুক্সোন। সেই সংক্রান্ত ছবিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। আর একজন রাষ্ট্রপ্রধান এইভাবে সকলের সঙ্গে মিশে ক্রিকেট খেলছেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলেই প্রশংসা করেছেন।

Advertisement

নয়াদিল্লিতে শিশুদের নিয়ে একটি বিশেষ ইভেন্টের জন্যই স্ট্রিট ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। তাতেই অংশগ্রহণ করেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বিশ্বকাপার কপিল দেবের দলে ছিলেন ও তাঁদের বিপরীতে ছিলেন আজাজ প্যাটেল ও নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রস টেলর। ব্যাটিংয়ের পাশাপাশি স্লিপে দুরন্ত ফিল্ডিং করতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সোনকে। স্লিপে দাঁড়িয়ে তিনি দুটি ক্যাচও নেন, যা দেখে স্তম্ভিত হয়ে যান রস টেলর ও আজাজ।

লুক্সোন প্রধানমন্ত্রী হলেও তিনি ক্রিকেট নিয়ে বেশ চর্চা করেন সেই প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ নিয়ে বিশেষ মন্তব্য করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তাতে মুগ্ধ হোন মোদি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও ভারত। সেই ম্যাচ নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল লুক্সোনকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ