ওয়েব সিরিজ, মাইক্রো সিরিজ, মিউজিক ভিডিও, অরিজিনাল ছবি, নন-ফিকশন, সংগীত অ্যালবাম— এই সবকিছুর ঠিকানা একটিই। ‘সবসময়’ লঞ্চ করল বাংলার প্রথম হাইব্রিড ওটিটি প্ল্যাটফর্ম। এখানে কম খরচে বিভিন্ন ধরনের কনটেন্ট উপভোগ করা যাবে। সবসময়-এর প্রতিষ্ঠাতা সিএফও ও সিওও ঋক বসু বলেন, ‘আমরা একটি টেকসই কনটেন্ট ইকোসিস্টেম নিয়ে আসছি। যেখানে বাংলা গল্প নিজস্ব ছন্দ পাবে।’ আগামী ছ’মাসে চারটি ওয়েব সিরিজ মুক্তির পরিকল্পনা রয়েছে। মৈনাক ভৌমিকের ‘বিদায়’, অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের ‘দক্ষিণ হস্ত’, অভ্রজিৎ সেনের ‘কঙ্কাল কাণ্ড’, অভিরূপ ঘোষের ‘ক্যানসেলড- ভলিউম ১’। মাইক্রো সিরিজে আসছে দু’টি প্রজেক্ট। এগুলির মধ্যে একটি পরিচালনা করছেন অরুণাভ খাশনবিশ। প্রতি মাসে মুক্তি পাবে ১০টি বাংলা স্বল্পদৈর্ঘ্যের ছবি। নন ফিকশন অনুষ্ঠানে আসছে চ্যাট শো ‘বিষয় চলচ্চিত্র’। এছাড়াও ৩০টি সিনেমা ও প্রায় ১২টি মিউজিক ভিডিও মুক্তি পাবে। এই প্ল্যাটফর্ম যে দর্শকের ভালোবাসা পাবে তা নিয়ে নিশ্চিয় নির্মাতারা।



