Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আইসারে নতুন অ্যান্টি র‍্যাগিং সেল

সোশ্যাল মিডিয়ায় র‍্যাগিংয়ের অভিযোগ তুলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) বা আইসারের এক গবেষক ছাত্র আত্মঘাতী হন।

আইসারে নতুন অ্যান্টি র‍্যাগিং সেল
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: সোশ্যাল মিডিয়ায় র‍্যাগিংয়ের অভিযোগ তুলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) বা আইসারের এক গবেষক ছাত্র আত্মঘাতী হন। এই ঘটনায় তোলপাড় হয় হরিণঘাটা থানার মোহনপুরে অবস্থিত ওই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। ওই ঘটনার পর এবার নড়েচড়ে বসেছে আইসার কর্তৃপক্ষ। র‍্যাগিং প্রতিরোধে তারা নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। কর্তৃপক্ষের তরফে মঙ্গলবার ন্যাশনাল অ্যান্টি র‍্যাগিং ডে’র দিনেই একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় তাদের প্রতিষ্ঠানে অতিরিক্ত একটি সেল গঠন করা হয়েছে। সেটি স্বাধীনভাবেই কাজ করবে। সেলের দায়িত্বে থাকবেন একজন অধ্যাপক। একইসঙ্গে, শিক্ষার্থীদের যেকোনও জরুরি পরিস্থিতি ও সমস্যা সমাধানে একটি ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স কমিটি বা জরুরি ও সংকট মোকাবিলা কমিটি গঠন করা হয়েছে। এতে নোডাল অফিসার, কো-নোডাল অফিসার, শিক্ষার্থী প্রতিনিধি এবং অন্যান্য কর্মকর্তারা থাকবেন। র‌্যাগিং-সংক্রান্ত ঘটনার ন্যায্য ও নিরপেক্ষ তদন্তের জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন হয়েছে, যা পুলিসের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে বলে কর্তৃপক্ষ জানায়। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যরক্ষায় দ্রুত একটি ওয়েলনেস ও ওয়েলফেয়ার কমিটি গঠন করা হচ্ছে। একজন স্বাধীন ডিনের নেতৃত্বে এই কমিটি কাজ করবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা এড়াতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়।

Advertisement

 

সম্পর্কিত সংবাদ