গান বাজনা শুনতে শুনতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা। সম্প্রতি এমনই অভিনব আয়োজন করেছিল পণ্ডিত সমর সাহার প্রতিষ্ঠান ‘সঙ্গীত পিয়াসী’। সহযোগিতায় বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল। স্বাস্থ্য শিবিরের জন্য নাম লিখিয়েছিলেন শতাধিক মানুষ। প্রত্যেক ঘরে ছিল গান বাজনার আয়োজন। সেতার, সরোদ, বাঁশি, সন্তুরের এক অদ্ভুত সূর মূর্ছনা। পরিবেশনায় ইন্দ্রজিৎ বসু, দেবাঞ্জন ভট্টাচার্য্য, বনানী দাস, পণ্ডিত অসীম চৌধুরী, সৌপর্ণ ঘোষ। শিল্পীদের সহযোগিতা করেন বিভাস সাঙ্ঘাই, সমীর নন্দী ও নবাগত ভট্টাচার্য্য।



