Bartaman Logo
১০ জুন, ২০২৬

সাকেত আদালতের লকআপে খুন

রাজধানী দিল্লির কোর্ট লকআপের মধ্যেই খুন বিচারাধীন বন্দি। বৃহস্পতিবার আদালতে তোলার জন্য আমন নামে ওই বন্দিকে তিহার জেল থেকে আনা হয়েছিল।

সাকেত আদালতের লকআপে খুন
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানী দিল্লির কোর্ট লকআপের মধ্যেই খুন বিচারাধীন বন্দি। বৃহস্পতিবার আদালতে তোলার জন্য আমন নামে ওই বন্দিকে তিহার জেল থেকে আনা হয়েছিল। দিল্লির সাকেত আদালতে লকআপের মধ্যেই তাকে আক্রমণ করে অন্য দুই বন্দি। গুরুতর জখম আমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ডিসিপি (সাউথ) অঙ্কিত চৌহান বলেন, তিহার জেলে খুনের চেষ্টার অপরাধে বন্দি রয়েছে আমন। বৃহস্পতিবার আদালতে তোলার আগে সাকেতের পাঁচ নম্বর লকআপে তাঁকে রাখা হয়েছিল। সেই লকআপেই ছিল অভিযুক্তরা। হঠাৎই আমনকে আক্রমণ করে জীতেন্দর ওরফে জিত্তে এবং জয়দেব ওরফে বাচ্চা নামে দুই বন্দি। গলায় পা দিয়ে আমনকে খুন করা হয়। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, পুরনো শত্রুতার বশেই এই হামলা। ২০২৪ সালে আমন জীতেন্দর এবং তার ভাইয়ের উপর ছুরি নিয়ে হামলা চালায়। তারই বদলা নিতে আমনের উপর এই প্রাণঘাতী হামলা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ