Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাহাড়ের দৃশ্য নবজীবন সংঘে, ‘নারী স্বাধীনতা’ থিম শ্যামা সংঘে

পুজোতে পাহাড়ি এলাকার মনোরম দৃশ্য দেখা যাবে পুরাতন মালদহ শহরের ১৩ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনির পুজো মণ্ডপে।

পাহাড়ের দৃশ্য নবজীবন সংঘে, ‘নারী স্বাধীনতা’ থিম শ্যামা সংঘে
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুজোতে পাহাড়ি এলাকার মনোরম দৃশ্য দেখা যাবে পুরাতন মালদহ শহরের ১৩ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনির পুজো মণ্ডপে। এখানে ঢুঁ দিলেই দেখা যাবে পাহাড়ি উপত্যকার দৃশ্য।  দেখা মিলবে, পাহাড়ি এলাকার গাছ, ঝরনা, মানুষ, বাড়ি সহ বিভিন্ন কিছু। এবারের পুজোয় ওই ওয়ার্ডের নবজীবন সংঘের পুজোয় থিম হচ্ছে ‘পাহাড়ি জীবন যাপন’। ক্লাব কর্তাদের দাবি, শিলিগুড়ি থেকে ছোট ছোট পাথর নিয়ে এসে পাহাড়ের দৃশ্যগুলি তুলে ধরা হচ্ছে। তবে মূল মণ্ডপ করা হয়েছে নেপালের মন্দিরের আদলে। সেই মন্দিরে থিমের সঙ্গে সাজিয়ে দেবী দুর্গা সহ অন্য দেবদেবীকে ওই পরিবশে রূপ দেওয়া হয়েছে। আজ, শনিবার পঞ্চমীতে পুজোর উদ্বোধন হবে।

Advertisement

ক্লাবের অন্যতম সদস্য পার্থ ঘোষ বলেন, আমাদের অল্প অর্থাৎ প্রায় দু’লক্ষ টাকা বাজেটের পুজো। ক্লাব সদস্যরা নিজেরা পরিশ্রম করে কাজ করেন। ফি বছর চমক থাকে। এবারও দেওয়া হবে। প্রচুর দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছি। অন্যদিকে, পুরাতন মালদহের ৮ নম্বর ওয়ার্ডের পাশাপাশি দু’টি পুজো এবার নজর কাড়তে চলেছে। একটি হল বাচামারি হালদার পাড়া শ্যামা সংঘের পুজো। তাদের এবারের ভাবনা নারীদের নিয়ে। তাদের থিম ‘নারী স্বাধীনতা’। সমাজে নারীরা এখনও নিজেদের ইচ্ছে মতো চলতে পারে না। পরিবার সহ বিভিন্ন চাপে একাধিক কাজে বাধা পড়ে যায়। নিজের সিদ্ধান্ত নিজে নিতেও অনেক সময় পারে না। সমাজে মেয়েদের স্বাধীনতা দরকার। সেই বার্তাগুলি থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। করা হয়েছে একাধিক মডেল এবং ফ্লেক্স সহ বিভিন্ন কিছু। প্রতিমা হচ্ছে রাজেশ্বরী সাজে। দেবী দুর্গার মাথায় রানির মতো মুকুট থাকবে। শ্যামা সংঘের অন্যতম পুজো উদ্যোক্তা সমর হালদার বলেন, অনেক সময় বাবা মা খোঁজ খবর না নিয়ে ভুলে মেয়েদের সঙ্গে এমন মানুষের সঙ্গে বিয়ে দেয় যে জীবন ভেঙে পড়ে। সেজন্য পুজো মণ্ডপে বিয়ে বাড়ির কনের বসার জায়গা দেখানো হয়েছে। মেয়েরা স্বাধীনতা চায়, সেগুলি তুলে ধরা হয়েছে। অন্যদিকে, বাচামারি গভর্নমেন্ট কলোনি তরুণ সংঘে এবারের থিম ‘সবুজায়ন’। প্রতিমা এখানে সাবেকি। ক্লাবের সম্পাদক অসীম কুমার চৌধুরী বলেন, বিশ্ব উষ্ণায়ন চলছে। এই সময় সবুজের খুব দরকার। সবুজায়ন থিমে আমাদের মূল বার্তা একটি গাছ, একটি প্রাণ। প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলতে আর্টিফিসিয়াল ভাবে মণ্ডপের কাজ হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ