Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘মা আমার জীবনের সবথেকে বড় বন্ধু’

‘ডিয়ার মা’। শুনলেই মনে হয় মাকে লেখা কোনও আবেগঘন চিঠির কথা। কিন্তু, এই ‘ডিয়ার মা’ অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত আসন্ন বাংলা সিনেমা। মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মা মেয়ের জীবনের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।

‘মা আমার জীবনের সবথেকে বড় বন্ধু’
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘ডিয়ার মা’। শুনলেই মনে হয় মাকে লেখা কোনও আবেগঘন চিঠির কথা। কিন্তু, এই ‘ডিয়ার মা’ অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত আসন্ন বাংলা সিনেমা। মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মা মেয়ের জীবনের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। 

Advertisement

প্রায় দশ বছর পর বাংলা ছবি তৈরি করলেন অনিরুদ্ধ। ‘প্রেমিকার হাত ধরতে না পারলে মনটা যেমন ছটফট করে তেমনই বাংলা ছবি তৈরি করার জন্য মনটা ছটফট করছিল’, বললেন পরিচালক। এর আগে ‘কড়ক সিং’-এ তাঁর সঙ্গে কাজ করেছিলেন জয়া। এক্ষেত্রেও অনিরুদ্ধর প্রথম পছন্দ ছিলেন জয়াই। 
রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টান? সেই উত্তর খুঁজলে দেখতে হবে ছবিটি। ব্যক্তি জীবনে জয়ার কাছে কোনটার গুরুত্ব বেশি? জয়া বললেন, ‘আমি বহু মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, যাঁদের সঙ্গে আমার কোনও রক্তের সম্পর্ক নেই। ভালোবাসা সর্বজনীন। রক্তের সম্পর্ককে অস্বীকার করছি না। কিন্তু, ভালবাসার টানের গভীরতা অনেকটা বেশি।’ মা-মেয়ের গল্পে অভিনয় করতে গিয়ে নিজের মায়ের কথা মনে পড়েছিল? মৃদু হেসে অভিনেত্রী বলেন, ‘মায়ের কথা বলতে গেলেই আমার কথা হারিয়ে যায়। মা আমার জীবনের সবথেকে বড় বন্ধু। আমরা জীবনের বিভিন্ন পর্বে মাকে একেক রকম ভাবে পাই। মায়ের আদর, শাসন সবটাই জুড়ে রয়েছে।’ 
এই ছবিতে পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘এই চরিত্রটা একেবারে আলাদা না হলে আমি রাজি হতাম না। মা শব্দটা শুনলে প্রথম মনে হয় মা দুর্গার কথা। এত শক্তিশালী মা আমি ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় দেখিনি।’ জয়ার মেয়ের চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী অহনাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চন্দন রায় সান্যাল।
পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ