Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সেকথা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সেকথা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন। শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রর সঙ্গে মোদির ফোনালাপেও উঠে এল সেই প্রসঙ্গ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সমস্যা নিয়েও কথা হয়েছে। সেইসূত্রেই ইউক্রেনে যুদ্ধে ইতি টানার বিষয়েও কথা হয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত ও ফ্রান্স। একইভাবে ম্যাক্রঁর বক্তব্য, আমাদের কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। জানা গিয়েছে,  আগামী বছর ফেব্রুয়ারিতে এআই ইমপ্যাক্ট সামিটে ম্যাঁক্রকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ গ্রহণ করায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ