Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২ মিনিটের স্টপ নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে, পদাতিক থামতেই বাঁধভাঙা উল্লাস

২ মিনিটের স্টপ নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে, পদাতিক থামতেই বাঁধভাঙা উল্লাস
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: অবশেষে স্বপ্নপূরণ হল। পদাতিক এক্সপ্রেস থামল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকায়। নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে পদাতিক এক্সপ্রেস থামার সাক্ষী থাকতে রবিবার সকালে সাধারণ মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ প্রতীক্ষার পর দূর থেকেই যখন পদাতিকের পৌঁছনোর আওয়াজ কানে আসছিল, তখনই স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা মানুষের করতালিতে চারদিক মুখরিত হয়ে উঠল। এই উপলক্ষ্যে অবশ্য এদিন রেলের তরফে স্টেশন চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত রায় ফ্ল্যাগ অফ করে পদাতিকের স্টপের সূচনা করেন। সেখানে বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম, বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় হাজির ছিলেন। আমন্ত্রণ জানানো হয়েছিল ব্যবসায়ী সহ এলাকার মানুষকেও। 
Advertisement
পদাতিক থামায় দারুণ খুশি সকলেই। এই খুশিতে ট্রেন থামতেই তাতে অনেকেই ওঠার চেষ্টা করেন। কেউ বা আবার ছবি তুলতে ব্যস্ত পড়ে পড়েন। উপস্থিত সাংসদ, রেলকর্তাদের কাছে পেয়ে এখানে আরও দূরপাল্লার একাধিক ট্রেনের স্টপের দাবি করেন বাসিন্দারা। ডিআরএম বলেন, নিউ চ্যাংরাবান্ধায় এদিন পদাতিক স্টপ দিয়েছে। আগের দিন রাতে শিয়ালদহ থেকে রওনা হয়ে পরদিন সকাল ১০টা ৩৫ মিনিটে নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে ট্রেনটি পৌঁছবে। দুই মিনিট দাঁড়িয়ে ১০টা ৩৭ মিনিটে স্টেশন ছেড়ে দেবে। নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে ফের সন্ধ্যা ৭টায় নিউ চ্যাংরাবান্ধায় পৌঁছবে। ৭টা ২ মিনিটে এই স্টেশন ত্যাগ করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ