Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে মন্ত্রী মলয় ঘটক

বুধবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে আসেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিন বনগাঁ ব্লকের চৌবেরিয়া ১ পঞ্চায়েতের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের শিবিরে যান তিনি।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে মন্ত্রী মলয় ঘটক
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বুধবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে আসেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিন বনগাঁ ব্লকের চৌবেরিয়া ১ পঞ্চায়েতের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের শিবিরে যান তিনি। ঘুরে দেখেন শিবির। এলাকার মানুষের সমস্যা সমাধানের বিষয়ে কথাবার্তা বলেন। তাঁদের অভাব অভিযোগ শোনেন। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ‘বিজেপি বিভিন্ন এলাকায় গুঁড়ো মশলা বিক্রির মতো করে সার্ভে চালাচ্ছে। এরকম কোনও সার্ভে করতে দেবেন না।’ তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২০২৬ সালে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। বাংলার শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা প্রকল্পের ব্যবস্থা করেছেন বলে জানান শ্রমমন্ত্রী। এদিনের শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমাশাসক ঊর্মি দে বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুম্পা দাস কর প্রমুখ।

Advertisement
সম্পর্কিত সংবাদ