Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাদুড়িয়া হাসপাতালে ওষুধের ঘাটতি, চড়া দামে বিকচ্ছে বাইরে

হাসপাতালে ওষুধের জোগানে ঘাটতি। ফলে সমস্যায় পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া ব্লকের রুদ্রপুর হাসপাতালে।

বাদুড়িয়া হাসপাতালে ওষুধের ঘাটতি, চড়া  দামে বিকচ্ছে বাইরে
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: হাসপাতালে ওষুধের জোগানে ঘাটতি। ফলে সমস্যায় পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া ব্লকের রুদ্রপুর হাসপাতালে। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই বাদুড়িয়া হাসপাতালে ভর্তি রোগীদের ওষুধ ও স্যালাইন কিনতে হচ্ছে বাইরে থেকে। হাসপাতাল সূত্রে খবর, ওষুধের জোগানে ঘাটতি, সেকারণেই এই সমস্যা। রুদ্রপুর হাসপাতালে ভর্তি গোলাম রহমান মণ্ডল বলেন, চারদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছি। কিন্তু এখানে স্যালাইন না থাকায় বাইরে থেকে চড়া দামে চার বোতল কিনতে হয়েছে। জিজ্ঞাসা করায় ডাক্তার বলেন, হাসপাতালে এখন সাপ্লাই নেই। গোলাম রহমানের কথায়, শুধু স্যালাইন নয়, বেশ কিছু ওষুধও বাইরে থেকে কিনতে হয়েছে আমাদের। আগে এই ওষুধগুলি হাসপাতালেই পাওয়া যেত। এই অভিযোগের কথা অস্বীকার করে বাদুড়িয়ার বিওএমএইচ ওয়াসিম হালদার বলেন, এই ধরনের কোনও সমস্যা বা ওষুধের ঘাটতি হাসপাতালে নেই। কে, কীভাবে বাইরে থেকে স্যালাইন বা ওষুধ কিনেছেন, তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ