Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

১৩ মাধ্যমিক পরীক্ষার্থী এখনও অ্যাডমিট পায়নি

কোচবিহার জেলায় মোট ১৩ জন পরীক্ষার্থীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাওয়া সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে ন’জনের ক্ষেত্রে নামের বানান, একই নামে দু’জন ছাত্র থাকা, অন্য স্কুলে চলে যাওয়া সহ বিভিন্ন সমস্যা রয়েছে।

১৩ মাধ্যমিক পরীক্ষার্থী এখনও অ্যাডমিট পায়নি
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলায় মোট ১৩ জন পরীক্ষার্থীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাওয়া সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে ন’জনের ক্ষেত্রে নামের বানান, একই নামে দু’জন ছাত্র থাকা, অন্য স্কুলে চলে যাওয়া সহ বিভিন্ন সমস্যা রয়েছে। বাকি চারজন ফর্ম ফিলআপ করেনি বলে জেলা শিক্ষাদপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে। এনিয়ে চিন্তায় ওই পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনও চুড়ান্ত খবর তারা পায়নি। মধ্যশিক্ষা পর্ষদের কোচবিহারের আহ্বায়ক সঞ্জয়কুমার সরকার বলেন, ১৩ জনের অ্যাডমিট সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। আমরা পর্ষদের সঙ্গে যোগাযোগ রাখছি। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল বলেন, সমস্ত রিপোর্ট জেলাশাসককে পাঠানো হয়েছে।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ