Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বলিউডে মার্টিন স্করসেসি

‘মাসান’ খ্যাত পরিচালক নীরজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’ ছবিতে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যোগ দিয়েছেন স্করসেসি

বলিউডে মার্টিন স্করসেসি
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বলিউডে কাজ করতে চলেছেন কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসি। ‘মাসান’ খ্যাত পরিচালক নীরজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’ ছবিতে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যোগ দিয়েছেন স্করসেসি। ঈশান খট্টর, বিশাল জেঠওয়া, জাহ্নবী কাপুর অভিনীত এই সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ফিল্ম ফেস্টিভ্যালে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে মনোনীত হয়েছে সিনেমাটি। জানা গিয়েছে, ছবির প্রাক প্রযোজনার স্তর থেকে যুক্ত ছিলেন স্করসেসি। এমনকী, সম্পাদনা পর্বে একাধিক উপদেশ দেন তিনি। স্করসেসি বলেছেন, ‘ভারতীয় ছবির ক্ষেত্রে হোমবাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমা।’ ধর্মা প্রোডাকশনের ব্যানারে ছবিটি তৈরি হয়েছে। ফলে এর সঙ্গে স্করসেসি যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত পরিচালক তথা প্রযোজক করণ জোহরও। তিনি বলেছেন, ‘মার্টিন স্করসেসির মতো কিংবদন্তি যখন এই জার্নির সঙ্গে যুক্ত হন, তখন সেই ছবির উচ্চতা অন্যমাত্রায় পৌঁছে যায়।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ