Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হরর কমেডিতে মনোজ

ফের পরিচালক রাম গোপাল ভর্মার সঙ্গে জুটি বাঁধছেন মনোজ বাজপেয়ী।

হরর কমেডিতে মনোজ
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফের পরিচালক রাম গোপাল ভর্মার সঙ্গে জুটি বাঁধছেন মনোজ বাজপেয়ী। ‘সত্য’, ‘কৌন’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেই ছবিগুলি আজও সমান চর্চিত। ফের তাঁদের জুটি বাঁধার খবর সামনে এল। তবে এবার সম্পূর্ণ নতুন ঘরানায়। বর্তমানে ট্রেন্ডে রয়েছে ‘হরর কমেডি’। বক্স অফিসে এই ঘরানার একের পর এক ছবি সফল হয়েছে। তবে মনোজ বা রামগোপাল কেউই আগে এই ঘরানার ছবিতে কাজ করেননি। এবার নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন তাঁরা। সদ্য ছবির ঘোষণা করেছেন পরিচালক। ছবির নাম ‘পুলিস স্টেশন মে ভূত’। শীঘ্রই ছবির কাজ শুরু হবে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ