কলম্বো: ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল। রবিবার প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মান্ধানারা ৯ উইকেটে হারালেন শ্রীলঙ্কাকে।
কলম্বো: ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল। রবিবার প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মান্ধানারা ৯ উইকেটে হারালেন শ্রীলঙ্কাকে।
ওভার সংখ্যা কমে হয় ৩৯। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার মেয়েরা ৩৮.১ ওভারে ১৪৭ রানে অল-আউট হয়। সর্বাধিক রান ওপেনার হাসিনি পেরেরার ৩০। ভারতীয় বোলারদের মধ্যে স্নেহ রানা তিনটি উইকেট নেন। দু’টি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও নালাপুরেড্ডি চরণী।
জবাবে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের কড়ি জোগাড় করে নেয় ভারতীয় মহিলা দল। ওপেনার প্রতীকা রাওয়াল ৫০ রানে অপরাজিত থাকেন। স্মৃতি মান্ধানার সংগ্রহ ৪৬ বলে ৪৩। হার্লিন দেওল ৪৮ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। ভারতের পরের ম্যাচ মঙ্গলবার। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শুধু জেতা নয়, মান্ধানারা এদিন নেট রান রেটও অনেকটাই বাড়িয়ে নিতে সফল।