Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর: ডেথ সার্টিফিকেটের কপি পেল পরিবার, প্রকৃত বিচারের দাবিতে সরব মমতা

আর জি করের ঘটনা নিয়ে যে তিনি মর্মাহত তা ফের একবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইসঙ্গে মেয়েটি যাতে প্রকৃত বিচার পায় সেটাও যে তিনি চান তাও বুধবার বিধানসভায় স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আর জি কর: ডেথ সার্টিফিকেটের কপি পেল পরিবার, প্রকৃত বিচারের দাবিতে সরব মমতা
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের ঘটনা নিয়ে যে তিনি মর্মাহত তা ফের একবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইসঙ্গে মেয়েটি যাতে প্রকৃত বিচার পায় সেটাও যে তিনি চান তাও বুধবার বিধানসভায় স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এই ঘটনায় সঞ্জয় রায়ের আজীবন কারাবাস হওয়ায় তিনি যে সন্তুষ্ট  নন তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঞ্জয়ের ফাঁসির দাবি করেছিলেন তিনি। এদিন তিনি আরও বলেন, ‘আমরাও চাই ‌আর জি করের মেয়েটি বিচার পাক। কিন্তু যাঁরা মহারাষ্ট্র বা অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করেন তাঁদের বলব, বাংলাকে অসম্মান করে অন্য রাজ্যকে সম্মান জানানো যায় না।’ 

Advertisement

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার সন্ধ্যায় আর জি করের নিহত চিকিৎসকের বাবা-মায়ের হাতে মেয়ের ডেথ সার্টিফিকেটের কপি তুলে দিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। ছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের এমএসভিপি সপ্তর্ষী চট্টোপাধ্যায়ও। ওই চিকিৎসকের বাবা জানিয়েছেন, স্বাস্থ্যসচিব আমার মেয়ের আসল ডেথ সার্টিফিকেটের কপি আজকে দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, পরে অন্য কপি দরকার হলে আর জি কর মেডিক্যাল কলেজের এমএসভিপি দিয়ে দেবেন। আমাদের কাছে সার্টিফিকেটের লিঙ্কও এসেছে। সেখান থেকেও আমরা প্রিন্টআউট পেতে পারি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ