Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

১০ লক্ষ কারিগর

১০ লক্ষ কারিগর
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
স্বর্ণশিল্পে কাজ করেন, এমন কারিগর শুধু বাংলাতেই আছেন ৬ লক্ষ। দেশের নানা প্রান্তে এবং বিদেশে আছেন আরও তিন থেকে চার লক্ষ বাঙালি কারিগর। জুয়েলারি সংক্রান্ত আলোচনায় এমনই দাবি করলেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি ও সিইও শুভঙ্কর সেন। বলেন, কারিগরদের দক্ষতা বৃদ্ধির পথ করে দিতে হবে ধারাবাহিকভাবেই। বিশ্বের চাহিদা মতো গয়না তৈরির জন্য বাংলাকে হাব হিসেবে ধরে রাখতে আরও বেশি পরিকাঠামো তৈরি যেমন জরুরি, তেমনই দরকার বিপণনকে ঢেলে সাজা। কারিগরদের জন্য যেমন বৃত্তিমূলক প্রশিক্ষণ চলছে, তেমনই যদি মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমেও বৃত্তিশিক্ষার সুযোগ তৈরি হয়, তাহলে দক্ষতা আরও বাড়বে বলেই দাবি করেছেন শুভঙ্করবাবু। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ