Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

৪২ লক্ষে বালুরঘাটের একে গোপালন কলোনিতে হবে নতুন সুস্বাস্থ্যকেন্দ্র

বালুরঘাট শহরের একে গোপালন কলোনিতে নতুন সুস্বাস্থ্যকেন্দ্র হবে। ইতিমধ্যে ওই সুস্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪২ লক্ষ টাকার টেন্ডার হয়েছে। সুস্বাস্থ্যকেন্দ্রের কাজ দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে। বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনিতে গরিব মানুষের বসবাস

৪২ লক্ষে বালুরঘাটের একে গোপালন কলোনিতে হবে নতুন সুস্বাস্থ্যকেন্দ্র
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরের একে গোপালন কলোনিতে নতুন সুস্বাস্থ্যকেন্দ্র হবে। ইতিমধ্যে ওই সুস্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪২ লক্ষ টাকার টেন্ডার হয়েছে। সুস্বাস্থ্যকেন্দ্রের কাজ দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে। বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনিতে গরিব মানুষের বসবাস। এই কলোনিতে কোনও স্বাস্থ্যকেন্দ্র নেই। ছোটখাটো সমস্যায় বালুরঘাট জেলা হাসপাতালে ছুটতে হয়। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে শহরে আরও কিছু সুস্বাস্থ্যকেন্দ্রের অনুমোদন মিলেছে। কাজও শীঘ্রই কাজ শুরু হবে।
Advertisement
ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার স্বাস্থ্য বিভাগের এমসিআইসি বিপুলকান্তি ঘোষ বলেন, গোপালন কলোনি এলাকায় একটি সুস্বাস্থ্যকেন্দ্র খুবই প্রয়োজন। এখানে একটি সুস্বাস্থ্যকেন্দ্রের অনুমোদন মিলেছে। ৪২ লক্ষ টাকা ব্যয়ে দ্রুত ওই স্বাস্থ্যকেন্দ্রের কাজ শুরু হয়ে যাবে। স্বাস্থ্যকেন্দ্র তৈরির খবরে খুশি কলোনির বাসিন্দারা। সেখানকার দীনবন্ধু সরকার ও বৈদ্যনাথ দাস বলছেন, এখানে স্বাস্থ্যকেন্দ্র হলে এলাকার মানুষ উপকৃত হবেন।
পুরসভা সূত্রে খবর, বালুরঘাট শহরে বিগত বোর্ডে সাহেব কাছারি, মঙ্গলপুর ও কুণ্ডু কলোনিতে তিনটি উপস্বাস্থ্য কেন্দ্র ছিল। বর্তমান পুরবোর্ড আসার পরেই আরও একাধিক কেন্দ্র গড়ে তোলা হয়। পুরসভা সূত্রে খবর, এবার ১১ নম্বর ওয়ার্ডের গোপালন কলোনিতে সুস্বাস্থ্যকেন্দ্র হবে। আরও ৫-৬ টি সুস্বাস্থ্যকেন্দ্রের জন্য জায়গা খুঁজছে পুরসভা। এদিকে বালুরঘাট শহরের উপস্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা উন্নত করার চেষ্টা চলছে। সাহেব কাছারি এলাকার উপস্বাস্থ্যকেন্দ্রটি গতবছর কেন্দ্রের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড সার্টিফিকেট পেয়েছে। এবছর কুণ্ডু কলোনির স্বাস্থ্যকেন্দ্রটিও একই সার্টিফিকেট পেয়েছে। তাই এবারে শহরের স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে চাইছে পুরসভা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ