Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

১ লক্ষ ৯৭ হাজার ভারতীয় জাল মুদ্রা উদ্ধার বিএসএফের

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ রুখতে বড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনে কর্মরত বিএসএফ জওয়ানরা অসমের দক্ষিণ সালমারা-মানকাচর জেলায় একটি বিশেষ অনুসন্ধান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৭ হাজার মূল্যের জাল ভারতীয় মুদ্রা উদ্ধার করেন।

১ লক্ষ ৯৭ হাজার ভারতীয় জাল মুদ্রা উদ্ধার বিএসএফের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ রুখতে বড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনে কর্মরত বিএসএফ জওয়ানরা অসমের দক্ষিণ সালমারা-মানকাচর জেলায় একটি বিশেষ অনুসন্ধান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৭ হাজার মূল্যের জাল ভারতীয় মুদ্রা উদ্ধার করেন। 
Advertisement
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে, ৪৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালান। সেই সময় চোরা চালানকারীদের পরিকল্পনা ব্যর্থ করে বিপুল পরিমাণ জাল নোট বাজেয়াপ্ত করেন। ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর চোরাচালান ও দেশ বিরোধী কার্যকলাপ ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বিএসএফের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি, অবৈধ চোরাচালান প্রতিরোধে বিএসএফ লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। 
বিএসএফ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই বিশেষ অভিযান সীমান্তে চোরাচালান রুখতে বিএসএফের কঠোর অবস্থানের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। জওয়ানরা ১ লক্ষ ৯৭ হাজার মূল্যের জাল ভারতীয় মুদ্রা উদ্ধার করেছেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ