Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভয়েস কমান্ডে জ্বলছে লাইট, ঘুরছে পাখা! লাগবে না ইন্টারনেট, চমক দেবাশিসের

সুইচ টিপে নয়, ‘লাইট অন’ বললেই জ্বলে উঠছে লাইট, ‘অফ’ বললে তা নিভেও যাচ্ছে। ফ্যানও সেই নির্দেশ মেনে অন-অফ হচ্ছে। অবিশ্বাস্য হলেও এমনই ডিভাইস বানিয়ে চমকে দিয়েছেন বাগডোগরার দেবাশিস দত্ত।

ভয়েস কমান্ডে জ্বলছে লাইট, ঘুরছে পাখা! লাগবে না ইন্টারনেট, চমক দেবাশিসের
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: সুইচ টিপে নয়, ‘লাইট অন’ বললেই জ্বলে উঠছে লাইট, ‘অফ’ বললে তা নিভেও যাচ্ছে। ফ্যানও সেই নির্দেশ মেনে অন-অফ হচ্ছে। অবিশ্বাস্য হলেও এমনই ডিভাইস বানিয়ে চমকে দিয়েছেন বাগডোগরার দেবাশিস দত্ত। বাগডোগরা ক্ষুদিরামপল্লির এই বাসিন্দা বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত। ছোট থেকেই বিজ্ঞানের প্রতি বরাবরই ঝোঁক ছিল তাঁর। আগেও নানা নিত্যনতুন ভাবনাকে সামনে এনে সকলের মন জয় করেছেন। স্কুল শেষ করে আইটিআই পড়ছেন তিনি। এবার বিশেষভাবে সক্ষম এবং বয়স্কদের কথা মাথায় রেখে স্মার্ট কন্ট্রোলার নামের একটি ডিভাইস তৈরি করেছেন।

Advertisement

এরকম কন্ট্রোলার তো বাজারে বর্তমানে মেলে। তাহলে দেবাশিসের স্মার্ট কন্ট্রোলারের বিশেষত্ব কী? অন্য ডিভাইস ইন্টারনেট ছাড়া চলবে না। কিন্তু দেবাশিসের তৈরি স্মার্ট কন্ট্রোলারে লাগবে না ইন্টারনেট। বৈদ্যুতিক সংযোগের মাধ্যমেই অনায়াসে চালানো যাবে এটি। ডিভাইসটি দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে বাড়ির যে কোনও বৈদ্যুতিক সরঞ্জাম লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সহ নানা যন্ত্রকে চালু কিংবা বন্ধ করা যাবে বলে দাবি তাঁর।
দেবাশিস আগেও বিধুশেখর নামক একটি রোবট তৈরি করেছিলেন। যা এক স্থান থেকে অন্যস্থানে খাবার জিনিস সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেয়। এছাড়াও জল অপচয় রুখতে স্মার্ট ওয়াটার সেভার, সেন্সর লাইট সহ নানা আবিষ্কার করে ইতিমধ্যে সকলের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন দেবাশিস। এবার স্মার্ট কন্ট্রোলার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। দেবাশিস বলেন, বিশেষভাবে সক্ষম এবং প্রবীণদের লাইট, ফ্যান চালানোর সুবিধার জন্য এই ডিভাইস তৈরি করেছি। কয়েকমাস পরিকল্পনার পর গুজরাত থেকে কিছু যন্ত্রাংশ এনে ডিভাইসটি তৈরি করতে পেরেছি। এই ধরনের যন্ত্র বাজারে থাকলেও তার দাম প্রচুর। প্রয়োজন ইন্টারনেটও। তবে সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে এই ডিভাইসটি তৈরি করেছি।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ