ঢাকা: আশঙ্কাই সত্যি হল! বাংলাদেশের লালমণিরহাটে ভেঙে দেওয়া হল মুক্তিযুদ্ধ সংক্রান্ত ম্যুরাল। ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন সেটি ঢেকে দিয়েছিল জেলা প্রশাসন। যুক্তি হিসেবে বলা হয়েছিল, লালমণিরহাট শহরের বিডিআর সড়কের পাশে অবস্থিত ওই ম্যুরালটি ‘জুলাই বিপ্লবে’র চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আপত্তি তুলেছিল ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ও। আর তারপরই রবিবার সারাদিন ধরে জেলা প্রশাসনের নির্দেশে ম্যুরালের বেশ কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়। এক শ্রমিক জানান, জেলা প্রশাসকের নির্দেশে তাঁরা ভাঙার কাজ শুরু করেছেন। মুক্তিযুদ্ধ সংক্রান্ত ম্যুরাল কেন ভেঙে দিতে হল, তা নিয়ে লালমণিরহাটের জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার মুখ খোলেননি।



